জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সারাদেশ

জেলা-উপজেলার খবর

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন বারিধারা থেকে আটক

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে পেট্টোল বোমা, ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা কারখানার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা উত্তরের প্রশাসক মিল্টনের কার্যালয়ে ভাঙচুর, আহত ২

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যে জানা গেছে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ডের রায় বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে তার স্ত্রী স্বপ্না খাতুনকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।

ব্রেকিং

৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সেই হিসেবে রমাদান মাস শুরু হতে বাকি আর মাত্র ৮৪ দিন।

ভারত থেকে ফিরতেই সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

জবিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১ শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে দিলো ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে নিয়ে আটকে রেখেছেন ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত মেহেদি গণপিটুনিতে নিহত

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান (৩০) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব্রেকিং

সিলেটে পুলিশের হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে নিজেদের দাবি করলো জামায়াত

সিলেটের জৈন্তাপুরে সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে গ্রেফতার কায়সার মাহমুদ সোহেলকে জামায়াতে ইসলামীর নেতা দাবি করেছে তাঁর পরিবার ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তাঁকে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এ নিয়ে উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।