জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

ভারত থেকে ফিরতেই সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৮ বার পঠিত
ভারত থেকে ফিরতেই সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে মানিককে গ্রেপ্তার করা হয়। তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

তবে কী মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

বিজ্ঞাপন