জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সারাদেশ

জেলা-উপজেলার খবর

গোপালগঞ্জের ডিসি ও এসপিকে বদলি

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।

মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ পরিচয়ে স্কুল ভবন দখল ও অর্থলুট

রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং মার্কেটের ভাড়া আত্মসাতের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্যরা। একই সঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হুমকি-ধমকি ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।

দেশীয় অস্ত্র নিয়ে গোপালগঞ্জে মহড়া, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর

লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।

রাষ্ট্রদ্রোহের অভিযোগে এসপি জাহাঙ্গীর চার দিনের রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ব্রেকিং

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে তার হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ব্রেকিং

আ. লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত শেখ হাসিনা মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত শেখ হাসিনা মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।

চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পুলিশ হেফাজতে

চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি দাবি করা আইনজীবী কামালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনির আশঙ্কায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

ব্রেকিং

পরকীয়া প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক জামায়াতকর্মী

জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আপত্তিকর অবস্থায় বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।

ব্রেকিং

পদ্মা সেতুর টোলপ্লাজায় ভাঙচুর, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সহকর্মী তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন নুসরাত তাবাসসুম: যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি

কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।