জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংসারাদেশ

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে তার হৃদ্‌যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৮ বার পঠিত
স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে রিং
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম সম্পন্ন করেন। পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।

পরিবারের এক সদস্য জানান, মন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে এবং তার এনজিওপ্লাস্টি করা হবে। এ লক্ষ্যে বিকেলে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ওই সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন। হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন