ভারত থেকে ফিরতেই সীমান্তে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
জেলা-উপজেলার খবর
ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যশোরের কেশবপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও ৪ কর্মকর্তাকে পিটিয়ে প্রক্টর অফিসে নিয়ে আটকে রেখেছেন ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদি হাসান (৩০) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেটের জৈন্তাপুরে সিলেট মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে গ্রেফতার কায়সার মাহমুদ সোহেলকে জামায়াতে ইসলামীর নেতা দাবি করেছে তাঁর পরিবার ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। তাঁকে ‘ছাত্রলীগ ট্যাগ’ দিয়ে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। এ নিয়ে উপজেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ–উজ–জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দিয়েছে সরকার।
রাজধানীর মিরপুরে দক্ষিণ বিশিল আদর্শ বিদ্যানিকেতনের ভবনের মার্কেট দখলের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের পরিচয় ব্যবহারকারীদের বিরুদ্ধে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের পরিচালনা পর্ষদকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন এবং মার্কেটের ভাড়া আত্মসাতের অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্যরা। একই সঙ্গে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের হুমকি-ধমকি ও হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।
লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা গেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। আজ সোমবার বিকেল ৪টার দিকে তার হৃদ্যন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং সাজাপ্রাপ্ত শেখ হাসিনা মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।