চট্টগ্রামে ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি পুলিশ হেফাজতে
চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি দাবি করা আইনজীবী কামালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনির আশঙ্কায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
জেলা-উপজেলার খবর
চট্টগ্রামে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর কেন্দ্রীয় সভাপতি দাবি করা আইনজীবী কামালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গণপিটুনির আশঙ্কায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে আপত্তিকর অবস্থায় বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াতকর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী।
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
কুষ্টিয়ার দৌলতপুরে আগুনে পুড়ে যাওয়া পৈতৃক বাড়ি পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ নয় দফা দাবিতে আজও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে আশুলিয়ায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন টানা ১৫ দিন ধরে জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় সেখানে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের শিশুকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার আলোচিত মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা হয়েছে।