জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

দেশের ৩১তম গ্যাস ফিল্ড হতে যাচ্ছে কক্সবাজারের ইনানী

কক্সবাজারের উখিয়ার ইনানিতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুন টানা ১৫ দিন ধরে জ্বলছে। বাপেক্সের পরীক্ষাগারে সংগৃহীত নমুনা পরীক্ষায় সেখানে থার্মোজেনিক গ্যাসের অস্তিত্ব নিশ্চিত হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
দেশের ৩১তম গ্যাস ফিল্ড হতে যাচ্ছে কক্সবাজারের ইনানী
জাগ্রত শ্রাবণ

প্রাথমিক পরীক্ষায় এটি পকেট গ্যাস নয়, বরং ভূগর্ভের গভীরে থাকা প্রাকৃতিক গ্যাস বলে ধারণা করা হচ্ছে। এতে ইনানী দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা গ্যাসের চাপ ও প্রকৃতি পর্যবেক্ষণে ১৫ দিন আগুন জ্বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নির্ধারিত সময় শেষ হওয়ায় এবার বাপেক্সের উচ্চপর্যায়ের টিম পরবর্তী পদক্ষেপ ও রিলিফ কূপ খননের বিষয়ে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি গ্যাসের মজুদ ও বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ে ভূতাত্ত্বিক ও ২ডি সিসমিক জরিপ শুরুর প্রস্তুতি চলছে। জননিরাপত্তার স্বার্থে এলাকাটিতে ১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তাব্যবস্থা বহাল রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন