নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে সড়ক প্রশস্ত করার কাজ শুরু করলেন এমপি শাওন
কুমিল্লার চান্দিনায় সড়ক প্রশস্ত করতে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে দিলেন সংসদ সদস্য আতিকুল আলম শাওন। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে শুধু নিজের স্থাপনা সরানোই নয়, সড়কের পাশের অন্য বাসিন্দাদেরও স্থাপনা সরিয়ে নিতে উদ্বুদ্ধ করেছেন তিনি। এ উদ্যোগে শুরু হয়েছে দীর্ঘদিন অবহেলিত চান্দিনা-শ্রীমন্তপুরসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কের উন্নয়নকাজ।











