জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

অস্ত্র মামলায় নিরপরাধ আলমাসের এক বছরের সাজা ভোগ, তাৎক্ষণিক মুক্তির নির্দেশ আদালতের

দুই যুগ আগের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত মো. আলমাছের পরিবর্তে গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
অস্ত্র মামলায় নিরপরাধ আলমাসের এক বছরের সাজা ভোগ, তাৎক্ষণিক মুক্তির নির্দেশ আদালতের
কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাস · (ছবি সংগৃহীত)

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।

নামের মিলে প্রকৃত অভিযুক্ত ব্যক্তির পরিবর্তে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে কারাগারে থাকা আলমাস এবং দণ্ডিত ব্যক্তির পরিচয়সহ বিস্তারিত তথ্য যাচাইয়ে তদন্তের নির্দেশ দেন। আদেশে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তাঁর তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান (তদন্ত) পরিচালনা করতে বলা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হওয়া আলমাস এবং মিরপুর থানার অস্ত্র আইনের মামলায় দণ্ডপ্রাপ্ত আলমাছ দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি বলে অনুসন্ধান প্রতিবেদনের সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

সিদ্ধান্তে বলা হয়েছে, গ্রেপ্তার আলমাস অস্ত্র আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি নন। পলাতক আলমাছ মিরপুর থানার অস্ত্র আইনের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন