জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সারাদেশ

জেলা-উপজেলার খবর

ব্রেকিং

সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ফিরছে স্বাভাবিক কর্মপরিবেশ, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে কর্মপরিবেশ। শ্রমিকেরাও নির্বিঘ্নে কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

রাজবাড়ীর গোয়ালন্দে মাদক নিয়ে ফেসবুকে কমেন্ট করার জেরে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামির তালিকায় থাকা নিজের ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বিএনপি নেতা।

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোচিত বোটক্লাব ভাঙচুর, ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গার্মেন্টস খাতে উসকানির অভিযোগে নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। তার বিরুদ্ধে পোশাক খাতে অস্থিরতায় উসকানির অভিযোগও আলোচনায়। শুধু তাই নয়, তার সংশ্লিষ্ট পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অলিও অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধেও ঢাকার তৃতীয় শ্রম আদালতে শ্রমিকের পাওনা ও চাকরিসংক্রান্ত বিরোধে মামলা দায়ের করা হয়েছে।

তাহসিফ হত্যাকাণ্ড: গ্রেপ্তার বান্ধবী দিশা ফের তিন দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে (১৯) ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মৃত্যুবার্ষিকীতে বাবার সমাধিতে দোয়া ও ফাতেহা পাঠ করলেন ইশরাক

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে উসকানি, ৩ শ্রমিক নেতা আটক

পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলা আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে ঢাকার সাভারের আশুলিয়া থেকে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‘সমন্বয়ক’ পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদাবাজি: আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল

প্রথমে পুলিশকে সঙ্গে নিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মি আহম্মেদের বাসায় অভিযান। তাঁকে না পেয়ে পুলিশ চলে যাওয়ার পর আবার সেই বাসায় গিয়ে তাঁর স্বামীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। এভাবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে কথিত সমন্বয়কেরা আদায় করেন ১০ লাখ টাকা। কয়েক দিন পর বাকি ৪০ লাখ টাকা নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন পাঁচজন। পরে গ্রেপ্তার হন আরও একজন।

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে ‘ছদ্মবেশে’ ঢুকে নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।