মামলার নথিতে শ্রমিকের পাওনা, চাকরিসংক্রান্ত অভিযোগ এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি ও উসকানি দেওয়ার অভিযোগে সরকারের বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে আব্দুস সালাম মুর্শেদীর নাম এসেছে। আব্দুস সালাম মুর্শেদীর এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন।
অন্যদিকে, আব্দুস সালাম মুর্শেদীর গার্মেন্টস ব্যবসার সঙ্গে তার পরিবারের একাধিক সদস্য জড়িত রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী চেয়ারম্যান শারমিন সালাম, পরিচালক হিসেবে মেয়ে ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং ছেলে ইশমাম সালাম।
এর আগে এই বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও তার স্ত্রী সারমিন সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এছাড়া দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে গুলশানে দখল করা অবৈধ বাড়ি নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনায় আছেন সালাম মুর্শেদী ও তার পরিবার।
