জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সারাদেশ

জেলা-উপজেলার খবর

৫ বছর বয়সী শিশুকে লিচুবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা মোবারকের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা মোবারক হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মিরপুরে শ্রমিক বিক্ষোভে সহিংসতা: আটক ১১ জনই নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী

রাজধানীর মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় ন্যূনতম মাসিক মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে নাশকতা ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, শ্রমিকদের আন্দোলনকে কাজে লাগিয়ে সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। আটক ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী, কক্সবাজার ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী।

আপত্তিকর ভিডিও ভাইরালের জেরে জামায়াত নেতার বসতঘর গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

মাদারীপুর জেলার শিবচরের নিলখী ইউনিয়নে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি পাওয়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার নেতা তাইজুল ইসলামের বসত-ঘর গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মিরপুরে শ্রমিক বিক্ষোভ ছত্রভঙ্গ, যান চলাচল স্বাভাবিক: পুলিশ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করেছে পুলিশ।

পুলিশবক্সে ও পুলিশের গাড়িতে আগুন: শ্রমিকদের আন্দোলনে শ্রমিক ছদ্মবেশে নিষিদ্ধ জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বর্তমানে ঢাকা ও গাজিপুরের বেশকয়েকটি এলাকায় গার্মেন্টস শ্রমিক আন্দোলন চলছে।

মিরপুরে পুলিশের-শ্রমিকদের সংঘর্ষ: মিরপুর ১০ ও ১১ মেট্রোস্টেশন সাময়িক বন্ধ

রাজধানীর মিরপুর–১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরিপোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় মেট্রোস্টেশনে যাত্রীদের ও স্থাপনার সার্বিক নিরাপত্তায় মিরপুর ১০ ও মিরপুর ১১ মেট্রোস্টেশন সাময়িক বন্ধ রেখেছে মেট্রোরেল কর্তিপক্ষ।

গোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ জেলা অতিক্রম করেছে। তবে গোপালগঞ্জে প্রবেশ করার পরই নিরাপত্তার অংশ হিসেবে লংমার্চের ট্রাকে থাকা সমর্থকরা মাথায় হেলমেট পরে নেন। পূর্বঘোষণা অনুযায়ী জেলার কোথাও কোনো পথসভা বা সমাবেশ না করে দ্রুতগতিতে গাড়িবহর নিয়ে গন্তব্যের দিকে এগিয়ে যান তারা।

চাঁদা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী, পাশে আরও জমি উপহার দেয়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে নিজেদের উদ্যোগে ৬০ শতাংশ জমি কিনে স্থায়ী খেলার মাঠ তৈরি করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে মাঠের পাশেই আরও ৬০ শতাংশ জমি সরকারিভাবে কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ১১ কারখানায় ছুটি ঘোষণা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতিতে উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। শ্রমিক অসন্তোষের জেরে কাঠগড়া ও আশপাশের এলাকার অন্তত ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন।

তাউসিফ সাউরি হত্যা: তাহসিফের বন্ধু দীপ গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বাবার দায়ের করা হত্যা মামলায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

মুন্সিগঞ্জে বাবা–মেয়েকে হত্যা: ‘জায়গাজমিন আইবো–যাইবো, স্বামী–সন্তান তো আর আইবো না’

‘জায়গাজমিন আইবো–যাইবো, স্বামী-সন্তান তো আর আইবো না’—এমন আহাজারিতে ভারী হয়ে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার দোসরপাড়া এলাকার পরিবেশ। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্বামী গোলাপ হোসেন (৩২) ও চার বছর বয়সী মেয়ে তোয়াবাকে হারিয়েছেন শিউলি আক্তার (২৫)। কোলে রয়েছে ১১ মাস বয়সী আরেক সন্তান।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ করার দাবি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৪০ বছর নির্ধারণ এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদনের বয়সসীমা উন্মুক্ত করার দাবি জানিয়েছে ‘চাকরিতে আবেদন প্রত্যাশী সমন্বিত বয়সবৃদ্ধি আন্দোলন’।