জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

পুলিশবক্সে ও পুলিশের গাড়িতে আগুন: শ্রমিকদের আন্দোলনে শ্রমিক ছদ্মবেশে নিষিদ্ধ জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বর্তমানে ঢাকা ও গাজিপুরের বেশকয়েকটি এলাকায় গার্মেন্টস শ্রমিক আন্দোলন চলছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
পুলিশবক্সে ও পুলিশের গাড়িতে আগুন: শ্রমিকদের আন্দোলনে শ্রমিক ছদ্মবেশে নিষিদ্ধ জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক
(ফাইল ছবি)

গত দুই সপ্তাহ ধরে চলা শান্তিপূর্ণ আন্দোলন সহসাই সহিংস রূপ নিতে শুরু করে গত শনিবার ৩১ অক্টোবর থেকে।

তবে আজ রবিবার ১ নভেম্বর গাজীপুর ও মিরপুরের বেশ কয়েক জায়গায় তীব্র সহিংসতার খবর পাওয়া গেছে। ঠিক এরই মাঝে শ্রমিকদের এই আন্দোলনে শ্রমিক ছদ্মবেশে নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজুবুল ইসলামকে শ্রমিকদের আন্দোলনের নেতৃত্ব দিতে দেখা যায়।

এরই মাঝে গাজীপুরের কোনাবাড়িতে একটি পুলিশ বক্সে ও মিরপুরে একটি পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও গাজিপুরে একটি ঝুট গুদামে আগুন দেয়ার খবরও সামনে এসেছে।

বিজ্ঞাপন

এদিকে শ্রমিক ছদ্মবেশে শ্রমিক আন্দোলনে অংশ নেয়া ছাড়াও গত মে মাসে সাজুবুলকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে পোস্টারিং করতে দেখা যায়।

বিজ্ঞাপন