জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

৫ বছর বয়সী শিশুকে লিচুবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা মোবারকের বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা মোবারক হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৫ বার পঠিত
৫ বছর বয়সী শিশুকে লিচুবাগানে নিয়ে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা মোবারকের বিরুদ্ধে মামলা
(ছবি সংগৃহীত)

রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মোবারক হোসেনকে গ্রেফতারের দাবি জানান।

বক্তারা জানান, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান স্থানীয় জামায়াত নেতা মোবারক হোসেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকার ও কান্নাকাটিতে অভিযুক্ত ব্যক্তি তাকে ছেড়ে দেন। পরে বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন