জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে ‘ছদ্মবেশে’ ঢুকে নাশকতার অভিযোগে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
জাগ্রত শ্রাবণ · (ফাইল ছবি)

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা পোশাকশ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন