জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংসারাদেশ

শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

বিদেশ যাওয়ার সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৬ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
শাহজালাল বিমানবন্দর থেকে সদ্য গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

সোমবার (২৩ নভেম্বর) ডিবিপ্রধান প্রধান মো. শফিকুল ইসলাম কালবেলাকে সুইডেন আসলামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, সংবাদমাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন