জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

ফুটপাত উচ্ছেদকালে ঘুষের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গণধোলাই

রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
ফুটপাত উচ্ছেদকালে ঘুষের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গণধোলাই
মারমুখী লোকজনের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উদ্ধার করে গাড়িতে তুলে নিচ্ছে পুলিশ। · (ছবি সংগৃহীত)

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন। স্থানীয়দের দাবি, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন তাকে মারধর করেন। পরে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর কালের কণ্ঠকে বলেন, ‘অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন