বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, অভিযোগ তদন্তে অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জব্দ করা ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
পুলিশের একটি সূত্রের দাবি, জাহাংগীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তাঁকে ডেকে কথা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে তিনি নিয়মিত অফিস করলেও পুলিশের নজরদারিতে রয়েছেন।
তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়া হবে। তবে এ বিষয়ে এসপি জাহাংগীর আলমের বক্তব্য পাওয়া যায়নি।
