জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২ বার পঠিত
রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন