কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, রাতে স্থানীয় কয়েকজন যুবক কামালের বাড়ির বাইরে জড়ো হন। তারা নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে ওই বাড়িতে সন্দেহজনক কর্মকাণ্ড চলার অভিযোগ করেন।
ওসি বলেন, কামালকে গণপিটুনি দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ২০২২ সালে আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদের বিরুদ্ধে চট্টগ্রামের একটি স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০ লাখ টাকার মনোনয়ন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ তুলে আলোচনায় আসেন কামাল।
পরবর্তীতে এ ঘটনায় মোসলেম উদ্দিনের ঘনিষ্ঠ এক যুবলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলাও করেছিলেন তিনি।
