জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

উপকূল সুরক্ষায় বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার দেবে জাপান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশকে আরও দুটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে জাপান। উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুদান দিতে চুক্তি করেছে দেশটির সরকার।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
উপকূল সুরক্ষায় বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার দেবে জাপান

বুধবার (২৮ অক্টোবর) রাতে জাপানে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাতে সহযোগিতা বাড়াতে জাপান কাজ করবে। পাশাপাশি কৃষি, বনায়ন ও মৎস্য খাতে সহযোগিতা সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়েও পৃথক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি পর্যায়ে চুক্তি ও সমঝোতার পাশাপাশি বেসরকারি খাতেও ১৭টি সমঝোতা স্মারক সই হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন