জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র জানজট
(ছবি সংগৃহীত)

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তবে আন্দোলনকারী শ্রমিকেরা কোন কোন পোশাক কারখানায় কর্মরত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায় , সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। তবে কোন কোন কারখানার শ্রমিকেরা এ আন্দোলনে অংশ নিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।

বিজ্ঞাপন

এদিকে, মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন