গ্রেপ্তার মালেক সর্দার কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাটিকাবাড়ি এলাকার মৃত আমির সর্দারের ছেলে।
দীর্ঘদিন ধরে তিনি পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সংসদ সদস্য আমির হামজার বাবা মোহাম্মদ রিয়াজ উদ্দীন সর্দারের চাচাতো ভাই।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে পাটিকাবাড়ি এলাকা থেকে আব্দুল মালেক সর্দারকে গ্রেপ্তার করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ।
রোববার সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
