জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জনের পরিচয় শনাক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৬ বার পঠিত
সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জনের পরিচয় শনাক্ত
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

রোববার (২২ নভেম্বর) খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা আবুল কাশেম বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর রোববার সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সাদিক কায়েমের বাড়িতে হামলাকারী ৩ জনের পরিচয় শনাক্ত | জাগ্রত শ্রাবণ