জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

জাতীয়

দেশের খবর

হাসিনাকে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে হবে।

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: নিষিদ্ধ আ.লীগের ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক এমপি-মন্ত্রীসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশের সব ব্যাংককে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সফরে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

দ্রুততম সময়ের মাঝেই মাল‌য়ে‌শিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর কর‌তে পা‌রেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশ‌টির পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান।

মোংলা বন্দরের কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্য।

বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিবসটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডেঙ্গু আক্রান্ত ব্যারিস্টার ফুয়াদ, আদালত অবমাননার ব্যাখ্যা দিতে চাইলেন সময়

ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে এক মাস সময় চেয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

ব্রেকিং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকেট উন্মোচন

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রেকিং

গাজীপুরে শ্রমিক আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদে কোনো নারী সদস্য না থাকলেও দলটির দেওয়া বক্তব্যকে বিভ্রান্তিমূলক ও সত্যের অপলাপ বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। নারীদের জন্য পৃথক কমিটি গঠন করে সর্বস্তরে তাদের অন্তর্ভুক্তির দাবি করাকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলেছে সংস্থাটি।

ব্রেকিং

জুলাইয়ের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলার আসামি, বর্তমানে এনসিপির চট্টগ্রামের শীর্ষ নেতা

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক।