জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংজাতীয়

গাজীপুরে শ্রমিক আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে বাংলাবাজার এলাকার সিং জিং জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
গাজীপুরে শ্রমিক আন্দোলনে দুর্বৃত্তদের হামলা, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
তৌফিক শেখ · (ছবি সংগৃহীত)

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার শ্রমিক আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

এদিকে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন ভিডিও কলে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং দাফনের জন্য আর্থিক সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন