জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

মোংলা বন্দরের কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস খাতে নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
মোংলা বন্দরের কনটেইনার জেটি নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলা বন্দরে ‘মোংলা বন্দরের সুবিধাদির সম্প্রসারণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্দরের পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

প্রকল্পের আওতায় দুটি আধুনিক জেটি, কনটেইনার ইয়ার্ড, মাল্টিপারপাস কার্গো হ্যান্ডলিং ইয়ার্ডসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি কনটেইনার ওঠানো-নামানোর জন্য স্থাপন করা হবে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম। প্রকল্পের নির্মাণকাজ শেষ করতে চার বছর সময় নির্ধারণ করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় নির্মিতব্য ৩৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থের জেটিতে একসঙ্গে দুটি ২০ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) অথবা একটি ৪০ হাজার ডিডব্লিউটি ধারণক্ষমতার জাহাজ ভিড়তে পারবে। এতে বন্দরের জাহাজ ধারণক্ষমতা ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম বাড়বে। একই সঙ্গে কনটেইনার সংরক্ষণ ও পণ্য পরিবহনে আধুনিক ব্যবস্থাপনা গড়ে উঠবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন