জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

মানবতাবিরোধী অপরাধ: সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ জানুয়ারি

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৩ বার পঠিত
মানবতাবিরোধী অপরাধ: সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিরুদ্ধে প্রতিবেদন ২৪ জানুয়ারি
সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। · (ছবি সংগৃহীত)

সোমবার (২৩ নভেম্বর) আদালত এ দিন ধার্য করেন।

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়। এরই ধারাবাহিকতায় আজ এই নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে, ২১ জুলাই জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন