এর আগে গত সপ্তাহে শ্রমভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বোর্ডের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় তা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
গত ১ নভেম্বর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। সে সময় ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তী মাস থেকে কার্যকর হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ। সেই হিসাবে চলতি মাসেই নির্ধারিত মজুরির মেয়াদ শেষ হচ্ছে।
