দিল্লিতে রয়েছেন মমতা ব্যানার্জি, বেঙ্গালুরুতে ধ্রুব রাঠী, ১০ অক্টোবর দিল্লিতে মহা-বিক্ষোভের ডাক সিজেপির

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন অব্যাহত; বুধবার রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ।

লিখেছেন জাগ্রত শ্রাবণ ডেস্ক
· পড়তে সময় লাগবে ১ মিনিট
দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশের গাড়িতে রাহুল গান্ধী
ছবি: জাগ্রত শ্রাবণ · Jagroto Srabon

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের আন্দোলন অব্যাহত রয়েছে। বুধবারের বিক্ষোভের পর আগামী ১০ অক্টোবর আরও বড় কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারীদের একটি অংশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস আন্দোলন দীর্ঘ করার প্রস্তুতি নিতে দেশজুড়ে গণসংহতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিইসি পদত্যাগ করলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বুধবার ইন্ডিয়া জোটের নেতারা যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের বাধা দেয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি ও নির্বাচন প্রক্রিয়ার অনিয়মের প্রতিবাদেই তারা কর্মসূচি পালন করছেন। ৬ অক্টোবর ইন্ডিয়া জোটের সংসদ সদস্যদের নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিলকেও সমর্থন জানিয়েছে আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো।

ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠী আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে জার্মানি থেকে বেঙ্গালুরুতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছেন ধ্রুব রাঠী ও ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। আন্দোলনকারীরা ১০ অক্টোবরের কর্মসূচির জন্য পার্লামেন্ট স্ট্রিট থানায় প্রয়োজনীয় নোটিশও জমা দিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন