জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ

ধানক্ষেতে আধা কিলোমিটার দৌড়েও পুলিশের হাতে গ্রেফতার মাদক কারবারি

পালানোর চেষ্টা করেও রক্ষা পাননি মো. সোহাগ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি। পরে পুলিশ তাঁকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

লিখেছেন
· পড়তে সময় লাগবে ১ মিনিট
ধানক্ষেতে আধা কিলোমিটার দৌড়েও পুলিশের হাতে গ্রেফতার মাদক কারবারি
পুলিশের হাতে আটক মাদক কারবারি · (ছবি সংগৃহীত)

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের তেঁতাভূমির অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। সোহাগ মিয়া ওই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার কেষ্টপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় অনন্তপুরে কবির মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পুলিশকে দেখে সোহাগ মিয়া ফসলি জমির পূর্ব পাশে একটি জঙ্গলে লুকানোর চেষ্টা করেন।

পরে পুলিশ ওই জঙ্গলে তল্লাশি চালালে সেখান থেকে পাশের ধানক্ষেত দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এ সময় পুলিশ তাঁর পিছু নেয়। ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় আধা কিলোমিটার ধাওয়া করার পর তাঁকে আটক করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর সোহাগ মিয়ার দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাঁকে আটক করতে গিয়ে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয় বলে জানা গেছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন