শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে যায় আলিফ-সাগর-রাফিদের দল। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের তিন সেটেই জয় তুলে নেয় তারা। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ পয়েন্টে জিতে সোনার পদক নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।
এর আগে সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়ায় শিরোপার লড়াইয়ে ওঠার পথে বাড়তি সুবিধাও পেয়েছিল দলটি।
এশিয়া কাপ আর্চারিতে আরও একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি। আজ বৃহস্পতিবার ইরাকের সোলাইমানিয়াহতে অনুষ্ঠিত হয় ফাইনালটি।