জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব বিষয়ে বিস্তারিত জানার পর এ বিষয়ে মন্তব্য করা হবে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। · (ছবি সংগৃহীত)

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহের ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে মন্তব্য করা যাবে না। সব তথ্য জেনে তারপর মন্তব্য করা হবে।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণকে স্বস্তি দেওয়া এবং দেশে শান্তি প্রতিষ্ঠা করা।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময়ের ভঙ্গুর অবস্থা থেকে পুলিশ ক্রমে বর্তমান পর্যায়ে উন্নীত হয়েছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তারা খবর পায়, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির গাজীপুর কার্যালয়ের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাহসিফের মৃত্যুর কারণ সম্পর্কে ময়নাতদন্তের ফল বা তদন্তের বিস্তারিত তথ্য এখনো উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন