জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

যুক্তরাষ্ট্রে এ বছর ৫ হাজার হাম রোগী শনাক্ত

চলতি বছর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর দেশটিতে সর্বোচ্চ। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ২১ বার পঠিত
যুক্তরাষ্ট্রে এ বছর ৫ হাজার হাম রোগী শনাক্ত
কোভিড-১৯ মহামারির পর থেকে যুক্তরাষ্ট্রে টিকা না নেওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের · (ছবি সংগৃহীত)

আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু ও কিশোর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ১ হাজার ৪৮৭ জন আক্রান্ত এবং ছয়জনের মৃত্যু হয়েছে।

সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৪ হাজার ৯৯৩ জন অন্যের সংস্পর্শে এসে সংক্রমিত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের টিকাদানের হার কমে যাওয়ায় যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে।

বিজ্ঞাপন