জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

জাতীয়

দেশের খবর

শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল, শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি তৎপরতা শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিডিআর হত্যাকাণ্ড: অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেফতার

বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় ফেরা বিলম্বিত

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার যাত্রা বিলম্বিত হচ্ছে। ত্রুটি ধরা পড়ায় তাকে বহনকারী বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়।

টোকেন নাম্বার সংশোধনের পর ভোট দিতে পারলেন "অন্যজন ভোট দিয়ে গেছে" বলে অভিযোগ করা সেই নারী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে একটি কেন্দ্রে ভোট দিতে গিয়ে মধ্য বয়সীয় এক নারী ভোটার জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়েছে গেছে। পরে তিনি জানান তাঁর ভোট আগেই হয়ে গিয়েছে।

শান্তিপূর্ণভাবে শেষ হলো ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনের ভোটগ্রহণ, চলছে গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এর আগে সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় জামায়াত নেতাকে ৫ হাজার টাকা জরিমানা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণের অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু নিয়ে কি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব বিষয়ে বিস্তারিত জানার পর এ বিষয়ে মন্তব্য করা হবে।

মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল-আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপকূল সুরক্ষায় বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার ডলার দেবে জাপান

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি অনুদান চুক্তি ও একটি অভিপ্রায়পত্র সই হয়েছে। এ ছাড়া বাংলাদেশকে আরও দুটি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে জাপান। উপকূলীয় নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ১ কোটি ৩৪ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুদান দিতে চুক্তি করেছে দেশটির সরকার।

বাংলাদেশ-জাপান ইকোনমিক চুক্তি: জাপানে করমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের ৭৩৭৯ পণ্য

বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাত— গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনে জাপানি কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাস্থ্য গবেষণা ও আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে জাপানের প্রতি জুবাইদা রহমানের আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, স্বাস্থ্য খাতের বিদ্যমান ও উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও জাপানের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগানোর সুযোগ রয়েছে।