জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল, শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি তৎপরতা শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
শ্রমমন্ত্রীর আমিরাত সফর বাতিল, শ্রমিকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক সন্ধ্যায়
(ফাইল ছবি)

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ রোববার সন্ধ্যায় অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকতে পারেন। মাগরিবের নামাজের পর বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় সরকার মজুরি বোর্ড গঠন করে। সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লেগে যায়। এ কারণে মজুরি বোর্ড গঠনেও বিলম্ব হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন