সারাদেশ
জেলা-উপজেলার খবর
ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি-পুত্র, ১০ দিনের রিমান্ড আবেদন
নাটোরের গুরুদাসপুর উপজেলা পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের জ্যেষ্ঠপুত্র মো. নুরুজ্জামান মিন্টুকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মানুষের কাছে ভিক্ষা করে, টাকা চেয়ে ছেলের চিকিৎসা করিয়েছি এখন খোঁজও নেয় না: হাফেজ তাশরিফের বাবা
গাজীপুরের আলোচিত জুবায়ের আহমাদ তাশরিফের বিরুদ্ধে অসুস্থ বাবার খোঁজ না নেওয়া, চিকিৎসার খরচ না দেওয়া এবং বারবার ফোন করলেও সাড়া না দেওয়ার অভিযোগ উঠেছে।
দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে বসবে ক্যান্সারের রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী
ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী দুই বছরের মধ্যে জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে মাসুম খান রাজেশকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ। এমন মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
খুলনায় তরুণীর সঙ্গে আটক যুবক আমার ভাতিজা নয়: জামায়াত এমপি
লনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া এক যুবককে নিজের ভাতিজা হিসেবে প্রচার করে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
পিরোজপুরে মন্দিরের জমি দখল করে ধান চাষ করলো জামায়াত নেতা
পিরোজপুরের নেছারাবাদে প্রায় শত বছরের পুরোনো দক্ষিণপাড়া সার্বজনীন শীতলা মন্দিরের ৪২ শতক জমি দখল করে ধান চাষের অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মো. শফিকুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে। জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি জমিটি দখলে নিয়ে ধান চাষ শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাঁরা জমি উদ্ধার করে সেখানে পুনরায় পূজা-অর্চনা চালুর দাবি জানিয়েছেন।
‘স্নাইপারের অভাব ছিল’ কমেন্ট করা সেই যুবকের ৭ দিনের রিমান্ড
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি সংবলিত একটি পোস্টে ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিককে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মেয়র থেকে চট্টগ্রাম সিটির প্রশাসক হলেন ডা. শাহাদাত
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে ডা. শাহাদাত হোসেনকে।
টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর
গাজীপুরের টঙ্গীতে আলোচিত মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলার অভিযুক্ত শিক্ষক মোসলেম আহমেদের জামিন নাকচ করেছে আদালত।











