রোববার (১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক রাজীব ফেসবুক পোস্টে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তার বাড়ি শরীয়তপুরের তুলসার এলাকায়।
এর আগে, গতকাল মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে একটি পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এ ছাড়া মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগ করা হয়। আগুন নেভাতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
