জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

পলাতক হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’: চিফ প্রসিকিউটর

জুলাই আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা এখন যা করছেন, তা রাজনৈতিক স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।

· পড়তে সময় লাগবে ১ মিনিট
পলাতক হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’: চিফ প্রসিকিউটর
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’

এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যমটি।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান তাঁরা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন