পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানি চুক্তি নবায়নে কমিটি গঠন করা হবে; ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরুর আশা সরকারের।

লিখেছেন জাগ্রত শ্রাবণ ডেস্ক
· পড়তে সময় লাগবে ১ মিনিট
সেমিনারে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
ছবি: জাগ্রত শ্রাবণ · Jagroto Srabon

পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে আলোচনা করবে বাংলাদেশ। তবে পানি বণ্টনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীতে ‘পানির ভবিষ্যৎ পুনর্বিবেচনা, যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি চুক্তি নবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ভারতের সঙ্গে দ্রুত সংলাপ শুরু করার আশা করছে সরকার। পানির অধিকার আদায়ে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইন ও জনগণের পূর্ণ সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, পানির অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, গত ১৫ বছরের ‘অন্ধকার যুগে’ বাংলাদেশ আর কখনো ফিরে যাবে না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন