মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন জানান, শ্রমিকেরা সকালেও সড়কে নামার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সকাল থেকেই মাঠে রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ শুরু হয়। রোববার তা সড়কে ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভ, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনকে আটক করা হয়।
এদিকে গত দুই দিনের উত্তেজনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
