জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং

বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানো হবে পলাতক হাসিনাকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শেখ হাসিনার ক্ষেত্রে অনেক মৌলিক অধিকার কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি।

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ১৪ বার পঠিত
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরানো হবে পলাতক হাসিনাকে
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

তিনি বলেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামি।

তাঁকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে একাধিকবার তাঁকে ফেরত চেয়েছে।

বিজ্ঞাপন

ফলে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত সরকারের আপত্তির কোনো কারণ থাকার কথা নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘উনি তো নিজেই আসতে চান। তার মানে উনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমাকে এক্সট্রাডাইট করে দাও। উনার তো এসেই এটা ফেস করার কথা ছিল। সুতরাং এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’

জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা একজন দণ্ডিত আসামি। তাঁর অপরাধের ধরন বুঝতে হবে। সাধারণ হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ এক বিষয় নয়। তিনি বলেন, ‘একশো খুন, পাঁচশো খুন এক জিনিস। আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস। এই দুইটার ডিফারেন্স আমি আশা করি আমাদের জনগণ বোঝেন। উনি সেই অপরাধে অপরাধী।’

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে মৌলিক অধিকারের বিষয়ে সংবিধানে বিশেষ বিধান রয়েছে। এ ধরনের অপরাধে দণ্ডিত ব্যক্তিদের ক্ষেত্রে সব মৌলিক অধিকার কার্যকর থাকবে না।

তিনি আরও বলেন, ‘আমাদের সরকার মনে করেন, কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে। ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে এক্সট্রাডাইট করার কথা, তিনিই আসতে চান।’

বিজ্ঞাপন