জাগ্রত শ্রাবণজাগ্রত শ্রাবণ
ব্রেকিং
ব্রেকিংজাতীয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

· পড়তে সময় লাগবে ১ মিনিট· ৮ বার পঠিত
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরিতে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
জাগ্রত শ্রাবণ · (ছবি সংগৃহীত)

বাংলাদেশে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন এই মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা।

নতুন মজুরি নির্ধারণের ফলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরির ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন